ঈশ্বরদীতে তাঁতী দলের সম্মেলন
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৪৬
নেতাকর্মীদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণের মাধ্যমে ঈশ্বরদী উপজেলা জাতীয়তাবাদী তাঁতী দলের দ্বি-বার্ষিক সম্মেলন বৃহস্পতিবার দাশুড়িয়ায় অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান তোতা। খায়রুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পাবনা জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব তৌফিক হাবিব, একেএম মুসা, যুগ্ম সম্পাদক সাব্বির হাসান বাচ্চু, জেলা তাঁতী দলের যগ্ম সম্পাদক মুক্তার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি সামসুদ্দিন আহমেদ মালিথা, শ্রমিক দলের কেন্দি য় নেতা আহসান হাবিব। উদ্বোধক ছিলেন, তাঁতী দলের পাবনা জেলা সভাপতি শাজাহান আশরাফী এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক নাজিম উদ্দিন। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক রুহুল আমিন বাবলু, দাশুড়িয়া ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম কেনেডি, সাহাপুর ইউপির সাবেক চেয়ারম্যান জিয়াউল হক সন্টু, উপজেলা ছাত্রদলের যুগ্ন সম্পাদক শরিফুল ইসলাম রিপন। সম্মেলনে খায়রুল ইসলামকে সভাপতি, নাসিফ আহমেদ আরিফকে সাধারণ সম্পাদক ও ইসহাক আলীকে সাংগঠনিক সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।