সালথায় স্বামীর হাতে স্ত্রী খুন

ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের চরকামদিয়া গ্রামে স্ত্রীকে কুপিয়ে খুন করেছে পাষণ্ড স্বামী। জানা যায়, সম্প্রতি চরকামদিয়া গ্রামের মৃত হাসেম মাতুব্বরের পুত্রবধূ মোসা. পারভিন বেগমকে (২৮) ঘাতক স্বামী আশরাফ আলী (৩২) রামদা দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। নিহত পারভিনের ৭ বছরের কন্যা মিম ও ৪ বছরের ছেলে তামিম জানায়, আমার মাকে আমার আব্বা কুপিয়ে মেরে ফেলেছে। এ সময় নিহতের শাশুড়ি ঠেকাতে এলে সন্তানের অস্ত্রের আঘাতে মারাত্মক জখম হয়। সালথা থানার এসআই ওমর আলী লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।