মতলবে অরক্ষিত
শহীদ মিনার
মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৫৪
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর উচ্চ বিদ্যালয়ে ফসলী মাঠে অরক্ষিত অবস্থায় থাকা শহীদ মিনারে অবাধে বিচরণ করে গরু-ছাগল।
এ ব্যাপারে স্থানীয় কয়েকজনের সাথে কথা বলতে গেলে তারা জানায়, শহীদ মিনারটি স্কুল থেকে দূরে এবং ফসলী মাঠের মধ্যে নির্মাণ করায় প্রায় সময়ই ঐ শহীদ মিনারে গরু-ছাগল বিচরণ করতে দেখি। বিষয়টি আমাদের কাছে খারাপ লাগে এবং অনেক সময় আমরা ওখানে গিয়ে গরু-ছাগল তাড়াই।
এ ব্যাপারে স্কুলের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক রজ্জব আলী বলেন, পার্শ্ববর্তী জমিগুলো আমরা কেনার চেষ্টা করছি, নিতে পারলে মাটি ভরাট করে স্কুল মাঠের সাথে শহীদ মিনার পর্যন্ত সমান করে নিবো।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী ওয়াহিদ বলেন, স্কুল কর্তৃপক্ষের ইচ্ছায় সেখানে শহীদ মিনার স্থাপিত হয়।