বড়চালা গোবিন্দ মন্দিরে মহানাম সংকীর্তন শুরু

গাজীপুরের শ্রীপুর উপজেলায় বড়চালা পশ্চিমপাড়া সার্বজনীন গোবিন্দ মন্দিরের উদ্যোগে আজ শনিবার থেকে ২৪ প্রহরব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্তন ও রাধাগোবিন্দের অষ্টকালীন লীলাকীর্তনের আয়োজন করা হয়েছে। মন্দির কমিটির সভাপতি অজিত চন্দ্র ঘোষ, সম্পাদক তপন চন্দ্র দাস ও কোষাধ্যক্ষ নারায়ণ চন্দ্র দাস পাঁচ দিনব্যাপী অনুষ্ঠানে ভক্তদের যোগ দিতে অনুরোধ জানিয়েছেন। -প্রেস বিজ্ঞপ্তি