ইউরোপা লিগেও হারলো লিভারপুল!

ইংলিশ প্রিমিয়ার লিগের ফর্মটাই যেন ইউরোপা লিগে টেনে নিয়ে গেল লিভারপুল। লিগে নিজেদের প্রথম ম্যাচেই ২-০ গোলে হেরে গেল তারা জেনিথ সেন্ট পিটার্সবার্গের বিপক্ষে। লিভারপুল এমন বাজে শুরু করলেও চেলসি অবশ্য ভালো শুরু করেছে। অস্কারের গোলে ভর করে বৃহস্পতিবার ইউরোপা লিগের শেষ ৩২ এর প্রথম লেগে স্বাগতিক স্পার্টা প্রাগকে ১-০ ব্যবধানে হারায় চেলসি। বদলি খেলোয়াড় হিসেবে নেমেই বাজিমাত করলেন তরুণ এই ব্রাজিলিয়ান খেলোয়াড়। ২১ বছর বয়সী অস্কার খেলোয়াড় ম্যাচের ৮১ মিনিটে জুয়ান মাতার বদলে মাঠে প্রবেশ করেন। এক মিনিট পরেই চেলসিকে জয়সূচক গোলটি এনে দেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাধারীদের স্বস্তির কারণ ফিরতি লেগের খেলাটি আগামী সপ্তাহে নিজেদের মাঠে। প্রতিপক্ষের মাঠে গোল দিয়ে একটু এগিয়ে থাকলো তারা। অন্যদিকে গ্যারাথ বেলের জোড়া গোলে টটেনহ্যাম ২-১ ব্যবধানে হারায় অলিম্পিকে লিঁওকে। কিন্তু নিউ ক্যাসল গোলশূন্য ড্র করেছে মেটালিস্ট খারকিভের বিপক্ষে। বৃহস্পতিবার রাশিয়ার ক্লাবগুলোর জন্য ভাল এক রাত ছিল। জেনিথ ছাড়াও এ রাতে জয় পেয়েছে রুবিন কাজানও। স্বাগতিক অ্যাতলেটিকো মাদ্রিদকে তারা ২-০ গোলে হারিয়ে দিয়েছে রুবিন। আনঝি পিছিয়ে পড়েও হ্যানোভারকে ৩-১ গোলে হারিয়েছে। আনঝির হয়ে একটি গোল করেছেন ক্যামেরুনের সাবেক বার্সেলোনা তারকা স্যামুয়েল এতো। রাতের বড় বিস্ময় ছিল ভিক্টোরিয়া প্লজেনের জয়। ইতালিতে গিয়ে তারা নাপোলিকে ৩-০ গোলে হারিয়ে দিয়েছে ! চেলসির অন্তর্বর্তীকালীন ম্যানেজার রাফায়েল বেনিতেজ ম্যাচ শেষে মাতাকে বসানোর প্রসঙ্গে কথা বলেন। তিনি বলেন, ‘মাতা ভালই খেলেছে। কিন্তু আমার মনে হয়েছে সে কিছুটা ক্লান্ত ছিল। নতুন খেলোয়াড় আমার দরকার ছিল। খেলোয়াড় হিসেবে অস্কারের মান ভাল। কারণ ব্যবধানটা সেই গড়ে দিয়েছে।’ গত মৌসুমে চেলসি নিজেদের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয় করে কিন্তু এবার তারা গ্রুপ পর্বেই বিদায় নেয়। ইউরোপা লিগ শিরোপা এর আগে কখনও জয় করতে পারেনি ইংল্যান্ডের দলটি। এবার তাদের সুযোগ রয়েছে। ইতালির ইন্টারমিলান ২-০ গোলে ক্লুজকে হারায়। এছাড়া জয় পেয়েছে লেভান্তে ৩-০ গোলে অলিম্পিয়াকোসের বিপক্ষে। ফিরতি লেগের খেলা অনুষ্ঠিত হবে ২১ ফেব্রুয়ারি। ইউরোপা লিগে বৃহস্পতিবারের ফল শেষ ৩২, প্রথম লেগ আনঝি ৩ ১ হ্যানোভার জেনিথ সেন্ট পিটার্সবার্গ ২ ০ লিভারপুল আয়াক্স ২ ০ স্টুয়া বুখারেস্টি বাতে বরিসভ ০ ০ ফেনেরবাচ বায়ার লেভারকুসেন ০ ১ বেনফিকা ডায়নামো কিয়েভ ১ ১ বোরডেক্স লেভান্তে ৩ ০ অলিম্পিয়াকোস নাপোলি ০ ৩ ভিক্টোরিয়া প্লজেন স্পার্টা প্রাগ ০ ১ চেলসি অ্যাতলেটিকো মাদ্রিদ ০ ২ রুবিন কাজান বরুশিয়া মনশেনগ্লাডবাখ ৩ ৩ ল্যািসও বাসেল ২ ০ নিপ্রো নিপ্রোপেট্রোভস্কে ইন্টারমিলান ২ ০ ক্লুজ ন্যাপোকা নিউ ক্যাসল ০ ০ মেটালিস্ট খারকিভ টটেনহ্যাম ২ ১ লিঁও স্টুটগার্ট ১ ১ রেসিং জেঙ্ক