শেষ আটে ফেদেরার

রজার ফেদেরার নেদারল্যান্ডসের রটারডামে অনুষ্ঠানরত এবিএন আমরো টেনিস টুর্নামেন্টের শেষ আটে উঠেছেন। শীর্ষ বাছাই ফেদেরার কোয়ার্টার ফাইনালে খেলবেন জুলিয়েন বেনেটের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার ডেনমার্কের থিয়েমো ডি বেকারকে ৬-৩, ৬-৪ গেমে পরাজিত করেন শিরোপাধারী এই সুইস খেলোয়াড়। জয়ের পর উচ্ছ্বসিত এই সুপারস্টার বলেন, ‘আমি খুবই খুশি। আপনারা জানেন, ইনডোরে খেলাগুলো হয় খুবই দ্রুতগতির। থিয়েমো দারুণ সার্ভ করতে পারে এবং সে সত্যিই খুবই প্রতিভাবান। তাই আমি মনে করি, জয়টা আমার জন্য বিশেষ কিছুই।’