ফেনীতে আরামবাগকে হারাল সকার ক্লাব

ফেনী সকার ক্লাব গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলায় গতকাল শুক্রবার ১-০ গোলে হারাল আরামবাগ ক্রীড়া চক্রকে। জয়ের ফলে সকার ক্লাবের সংগ্রহ দাঁড়ালো ১১ খেলা শেষে ছয়। অপরদিকে আরামবাগ আগের পাওয়া ছয় পয়েন্টেই থাকলো। দুটি দলই পেশাদার ফুটবল লিগে অবনমনের আশংকার মধ্যে আছে। ফেনীর ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় স্বাগতিক ক্লাবটি হাজারো দর্শকের করতালি ও হর্ষধ্বনির মধ্যে সপ্তম মিনিটেই এগিয়ে যায়। লাইবেরিয়ান স্ট্রাইকার এন্থনি পল ¬ডো খেলার একমাত্র গোলটি করেন। এরপর উভয় দল আক্রমণ আর পাল্টা আক্রমণ করলেও আর কোন গোলের দেখা মেলেনি।