আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবল
জাবি চ্যাম্পিয়ন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০১৩, ২১:১২
স্বাগতিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবল প্রতিযোগিতার ফাইনালে ৮৫-৭৫ পয়েন্টে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জিমনেসিয়ামে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় তৃতীয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় চতুর্থ স্থান অর্জন করে।
ভিসি অধ্যাপক মো. আনোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন এবং খেলা উপভোগ করেন। এ সময় প্রো-ভিসি অধ্যাপক মো. ফরহাদ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. নাসির উদ্দিন, রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক, আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া সংস্থার সদস্য-সচিব আবুল কাশেম শিকদার ও শারীরিক শিক্ষা অফিসের পরিচালক মো. সিফাতুল্ল¬াহ প্রমুখ উপস্থিত ছিলেন।