জাতীয় পার্টির (জেপি) স্বরূপকাঠি কার্যালয় উদ্বোধন
স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০১৩, ২২:১৩
স্বরূপকাঠিতে জাতীয় পার্টির (জেপি) আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকালে উপজেলার মিয়ারহাট বন্দরে কার্যালয় ফিতা কেটে উদ্বোধন করেন স্থানীয় জেপি নেতৃবৃন্দ। এ উপলক্ষে সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
স্বরূপকাঠি উপজেলা জাতীয় পার্টি (জেপি) যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেপি’র যুগ্ম আহ্বায়ক মো. মিরাজ হোসেন ফুয়াদ ও মো. তরিকুল ইসলাম তারেক প্রমুখ। দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। স্বরূপকাঠি উপজেলা জেপি’র যুগ্ম আহ্বায়ক মো. মাসুম ফরাজী, স্বরূপকাঠি পৌর জেপি’র সাংগঠনিক সম্পাদক রতন কর্মকার, পৌর জেপি নেতা মো. করিম ভুঁইয়া, মো. আকবর হোসেন, বলদিয়া ইউনিয়ন জেপি সভাপতি প্রভাষক মো. আতিকুল ইসলাম, সম্পাদক মাস্টার আবুল কালাম আজাদ, সুটিয়াকাঠি ইউনিয়ন জেপি নেতা মো. দুলাল সিকদার, সোহাগদল ইউনিয়ন জেপি নেতা মো. রাকিব হোসেন, মো. মিল্টন বাহাদুর, দৈহারী ইউনিয়ন জেপি নেতা মো. আবুল কালাম আজাদ, গুয়ারেখা ইউনিয়ন জেপি নেতা মো. কাইয়ুম হোসেন ও মো. রফিকুল ইসলাম নান্টুসহ বিভিন্ন ওয়ার্ডের জেপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।