সুনামগঞ্জে শাহ আবদুল করিম লোক উত্সব শুরু
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০১৩, ২২:১৪
বাংলা লিংকের পৃষ্ঠপোষকতায় বাউল সম্রাট শাহ আবদুল করিমের ৯৭তম জন্মবার্ষিকী উপলক্ষে দু’দিনব্যাপী ‘শাহ আবদুল করিম লোক উত্সব’ শুরু হয়েছে। গতকাল শুক্রবার বিকালে সুনামগঞ্জের দিরাইয়ের উজারধল গ্রামে পায়রা উড়িয়ে উত্সবের উদ্বোধন করেন সিলেট বিভাগীয় কমিশনার এমএম জিয়াউল আলম। এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ইয়ামিন চৌধুরী, বাউল সম্রাটের একমাত্র পুত্র শাহ নূর জালাল।
উত্সবে দেশ-বিদেশের স্বনামধন্য সাহিত্যিক, সংস্কৃতি ব্যক্তিত্ব, রাজনীতিবিদ, শিল্পীসহ বাউল শিষ্যরা অংশ নিয়েছেন। ২০০৬ সাল থেকে বাউল সম্রাটের জন্মভিটা উজানধল গ্রামবাসী উজানধল গ্রামে উত্সবের আয়োজন করছে। যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে গণজাগরণ প্রজন্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবারের উত্সব উত্সর্গ করা হয়েছে।