বরিশাল আইনজীবী সমিতি নির্বাচনে কবির সভাপতি বাদল সম্পাদক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০১৩, ২২:১৫
ঐতিহ্যবাহী বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্ব্বয় পরিষদের কেবিএস আহম্মেদ কবির সভাপতি ও গোলাম কবির বাদল সম্পাদক নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে কেবিএম আহম্মেদ কবির ৩১০ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদের মজিবর রহমান নান্টু পেয়েছেন ২৫৩ ভোট। সভাপতি পদে অপর স্বতন্ত্র প্রার্থী আবদুর রহিম খান বাদশা পেয়েছেন ১২৩ ভোট। সাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগ সমর্থিত গোলাম কবির বাদল ৩৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী বিএনপি সমর্থিত মহসিন মন্টু ৩৩১ ভোট পেয়েছেন।
মোট ১৬টি পদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল সভাপতি - সম্পাদকসহ ১২টি পদে এবং বাকি ৪টি পদে বিএনপি প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়। ভোট গননা শেষে গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টায় ফলাফল ঘোষণা করা হয়। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত মজিবর রহমান তালুকদার-২ ও নাসির উদ্দিন ভুঁইয়া। অর্থ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত মোখলেছুর রহমান বাচ্চু। একই প্যানেল থেকে যুগ্ম সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মাহমুদ আল হোসাইন মামুন অপর যুগ্ম সম্পাদক পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত হালিমা বেগম হেপি। ৪টি সদস্য পদের বিপরীতে ৩টিতে আওয়ামী লীগ সমর্থিত ও একটিতে বিএনপি সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছেন।