অধ্যক্ষ মোস্তফা হোসেন মীরবহরের মৃত্যুতে আরও শোক
কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০১৩, ২২:১৫
বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব, জাতীয় পার্টির (জেপি) কাঠালিয়া উপজেলার সাবেক সভাপতি, উপজেলার সাবেক চেয়ারম্যান, আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও বিনয়কাঠি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মোস্তফা হোসেন মীরবহর যুক্তরাষ্ট্রে এক সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহত হওয়ায় তার নিজ বাড়ি আমুয়া, ঢাকা রামপুরার বাসা ও তার প্রতিষ্ঠিত কলেজসহ কাঠালিয়ায় শোকের ছায়া নেমে এসেছে। সরেজমিনে তার বাড়ি ও কলেজে গিয়ে দেখা য়ায় আত্মীয়-স্বজন, গ্রামের শত শত লোকজন শোকে মুহ্যমান।
তার মৃত্যুতে আরও শোক ও সমবেদনা জানিয়েছেন রাজাপুর উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মিলন মাহমুদ বাচ্চু, কাঠালিয়া প্রেস ক্লাবের সভাপতি সিকদার মো. কাজল, উপজেলার আমুয়া ইউপি চেয়ারম্যান মো. আখতার হোসেন নিজাম মীরবহর, বিএনপির উপজেলা সভাপতি মো. রফিকুল ইসলাম মিরন সিকদার, উপজেলা সুজনের সভাপতি অধ্যাপক আবদুল হালিম, সম্পাদক সাংবাদিক মো. ফারুক হোসেন খান, মাদ্রাসা শিক্ষক সমিতির সম্পাদক অধ্যক্ষ ওবায়েদুল হক। উল্লেখ্য, তিনি গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।