সাংবাদিক ওয়াদুদ আলীর মায়ের কুলখানি আজ

রংপুর নগরীর নুরপুর মহাদেবপুরের বিশিষ্ট সমাজসেবী মরহুম রমজান আলী সরকারের সহধর্মিণী মাজেরা খাতুনকে গতকাল শুক্রবার নুরপুর বড় কবরস্থানে সমাহিত করা হয়। বাদ জুমা গতকাল কবরস্থান সংলগ্ন মাঠে মরহুমার জানাজা নামায অনুষ্ঠিত হয়। জানাজায় রংপুরের বিশিষ্টজনরা অংশগ্রহণ করেন। এদিকে আজ শনিবার বাদ আছর মরহুমার কুলখানি তার নুরপুরের বাসভবনে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য মরহুমার পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। রংপুরের বিশিষ্ট ব্যবসায়ী মাহমুদ আলী সরকার ও দৈনিক ইত্তেফাকের রংপুর অফিস প্রধান ওয়াদুদ আলীর মা মরহুমা মাজেরা খাতুন গত বৃহস্পতিবার চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন।