শোক সংবাদ
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০১৩, ২২:১৬
মুক্তিযোদ্ধা খোরশেদ আহমদ
মুক্তিযুদ্ধকালীন কৈলাসহরের সাব-সেক্টরের কোম্পানি কমান্ডার ও মৌলভীবাজার জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সহকারী কমান্ডার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা খোরশেদ আহমদ গতকাল শহরতলীর গুজারাই গ্রামে নিজ বাড়িতে হূদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।