লড়াই করে তত্ত্বাবধায়ক আদায় করা হবে

বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী এমকে আনোয়ার সরকারের প্রতি বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দেয়ার আহবান জানিয়ে বলেছেন, সরকারের ঘাড়ে এক দলীয় প্রেতাত্মা ভর করছে। বহুদলীয় গণতন্ত্রকে হত্যা করে সরকার এক দলীয় শাসন কায়েম করতে চাইছে। সরকারের সব অপকৌশল জনগণ প্রতিহত করবে। লড়াই সংগ্রাম করে তত্ত্বাবধায়ক আদায় করা হবে। শুক্রবার হোমনার তেভাগিয়া চারকুড়িয়া বালুর মাঠে বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আছাদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ বাতেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুল ইসলাম, সেক্রেটারি অ্যাডভোকেট. আজিজুর রহমান মোল্লা, বিএনপি নেতা আয়েশা আমজাদ, অধ্যাপক আমির হোসেন, আঃ গণি, মোছলেহ উদ্দিন, বদিউজ্জামান ও জহিরুল ইসলাম জগলুল প্রমুখ।