দ্বাদশ রাশির পূর্বাভাস
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০১৩, ১৭:২১
আজ ৫ ফাল্গুন, ১৪১৯ বঙ্গাব্দ এবং ৬ রবিউস সানি, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কুম্ভ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬.৫৩ মিনিটে এবং সূর্যাস্ত ৫.৫৮ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কুম্ভ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৮। আপনার ওপর প্রভাবকারী গ্রহ বুধ ও ইউরেনাস। আপনার শুভসংখ্যা ৮ ও ৪। শুভবার শনি ও রবিবার। শুভ রত্ন পান্না ও গার্নেট।
প্রকৃতিগতভাবে আপনি: চিন্তাশীল,চাপা,আত্মকেন্দ্রিক ও ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী। আপনি অন্যদের চেয়ে আলাদা। আপনার জীবনে অপ্রত্যাশিত সুযোগ যেমন আসবে, তেমনি নেমে আসবে নিয়তির খড়গ্। না চাইলেও অনেক দায়িত্ব পালন করতে হবে। জীবনে অনেক সাফল্য খ্যাতি ও প্রতিপত্তি আসতে পারে। তবে তা আসবে অনেক ত্যাগের বিনিময়ে। পরিস্থিতি আপনার জীবনকে গভীরভাবে প্রবাহিত করবে।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: রানী প্রথম মেরী, জিম ব্রাউন, কবি জীবনানন্দ দাশ, সাহিত্যিক সাদেক হেদায়েত, জাফর আলম, শিক্ষাবিদ ডঃ মুহাম্মদ মহব্বত খান।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল): বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের জন্য দিনটি শুভ। গবেষণায় সাফল্য আসতে পারে। জনসেবামূলক কাজে অংশ নিতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। বিশিষ্ট কারো সাথে যোগাযোগ হতে পারে। প্রভাবশালী কারো আনুকূল্য পেতে পারেন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে): প্রকৌশল সংক্রান্ত ব্যবসার জন্য দিনটি শুভ। ঠিকাদারী কাজে ভালো কোনো সুযোগ পেতে পারেন। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। বৈজ্ঞানিক গবেষণায় সাফল্য আসতে পারে। যৌথ ও অংশিদারী ব্যবসায় লাভ যোগ আছে। যাত্রা ও যোগাযোগ শুভ।
মিথুন রাশি (২১ মে-২০ জুন): চাকরিজীবীদের জন্য দিনটি শুভ নয়। কর্মক্ষেত্রে কোনো সমস্যার উদ্ভব হতে পারে। সামাজিক কাজকর্মে জড়াতে পারেন। খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। কাজকর্মে সতর্কতা অবলম্বন করুন। অন্যথায় ক্ষতিগ্রস্ত হতে পারেন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই): ক্রীড়াবিদদের জন্য সময় অনুকূল থাকবে। সাফল্য ও সুনাম পেতে পারেন। চাকরি প্রার্থীদের ভাগ্যে সুযোগ আসার সম্ভাবনা আছে। প্রচেষ্টা জোরদার করুন। কারো শারীরিক অসুস্থতায় দুশ্চিন্তাগ্রস্ত হতে পারেন। প্রবাসীদের জন্য দিনটি শুভ।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট):ব্যবসায়িক ব্যাপারে আজ সতর্ক থাকুন। অনাকাঙ্ক্ষিত প্রতিযোগিতার সম্মুখীন হতে পারেন। বুদ্ধি খাটিয়ে কাজ করুন। বুদ্ধি ও পরিশ্রমের সমন্বয় ঘটাতে পারলে সাফল্য ধরা দেবে। আত্মবিশ্বাস বজায় রাখুন। যোগাযোগ শুভ।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর): ইমোশান সেন্টিমেন্টকে প্রশ্রয় দেয়া ঠিক হবে না। সাংসারিক সমস্যা কিছু থাকলেও তার সমাধান করা কঠিন হবে না। কাজকর্মে অগ্রগতি হতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশে যাত্রার যোগ আছে। ব্যাঙ্কারদের জন্য দিনটি শুভ নয়। ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকুন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর): পারিবারিক পরিবেশ ভালো নাও থাকতে পারে। ধৈর্য-বুদ্ধি দিয়ে সামলে নিতে পারবেন। আবেগ ও অভিমান ক্ষতির কারণ হতে পারে। চাকরির স্থলে কোনো ধরনের পরিবর্তন আসতে পারে। পাওনা টাকা আজ নাও পেতে পারেন। দূরের যাত্রা শুভ।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর): রাজনীতি সম্পৃক্ত ব্যক্তিদের জন্য দিনটি শুভ নয়। দুর্ভাবনা ও সমস্যা আজ পিছ ছাড়বে না। চাকরিজীবীদের বদলির সম্ভাবনা আছে। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। কোনো মূল্যবান দ্রব্য হারাতে পারেন। রোমান্টিক যোগাযোগ শুভ।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর): চাকরিজীবীদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। কর্মক্ষেত্রে কোনো ধরনের অনিশ্চয়তা দেখা দিতে পারে। অপ্রত্যাশিত সহযোগিতাও পেতে পারেন। আবার কারো অসহযোগিতার জন্য সব কাজ শেষ করতে পারবেন না। পিতৃস্বাস্থ্য ভালো যাবে না। কোনো সমস্যার সমাধানে অগ্রগতি হতে পারে।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি): ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন কোনো ব্যবসায়িক যোগাযোগ হতে পারে। নতুন কোনো সুযোগ সৃষ্টি হতে পারে। চাকরিস্থলে অন্যদের সহযোগিতা পাবেন। সামগ্রিকভাবেই দিনটি শুভ সম্ভাবনাময়। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): প্রার্থীকে সাহায্য করুন। আজ কাউকে বিমুখ করা ঠিক হবে না। সন্তানের কোনো সমস্যায় চিন্তিত হবেন। সন্তানের জন্য ব্যয় বৃদ্ধি পেতে পারে। আজ আপনার দ্বারা কারো উপকার হতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): বিদ্যার্থীদের জন্য দিনটি অনুকূল থাকবে। কোনো ব্যাপারে সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন। এ ব্যাপারে অভিজ্ঞ কারো সহযোগিতা পেতে পারেন। ভ্রমণের সুযোগ পেতে পারেন। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হবে।