এলজি মাল্টি ভি এয়ার কন্ডিশনিং সিস্টেম-এর সম্মেলন অনুষ্ঠিত

এলজি মাল্টি ভি এয়ার কন্ডিশনিং সিস্টেম এর সম্মেলন সম্প্রতি ঢাকার স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয়। এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর জামিলুর রেজা চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাটারফ্লাই মার্কেটিং লি: এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এম এ মান্নান স্বাগত ভাষণ দেন। অনুষ্ঠানে এলজি সিঙ্গাপুর অফিসের ব্যবস্থাপনা পরিচালক মি: স্কট জ্যাং, ইনস্টিটিউশন অব আর্কিটেক্ট্স্ বাংলাদেশের প্রেসিডেন্ট মি: মোবাশ্বের হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি