পূর্ব খিলগাঁও প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন

হেলথ ফার্ষ্ট মিনি রাগবী টুর্নামেন্টের দ্বিতীয় আসরে পূর্ব খিলগাঁও প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার বিকালে ধানমন্ডি সুলতানা মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত ফাইনালে পূর্ব খিলগাঁও প্রাথমিক বিদ্যালয় ২৯-৫ পয়েন্টে সেন্ট গ্রেগরী উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ফাইনালের আগে একই মাঠে দু’টি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে সেন্ট গ্রেগরী উচ্চ বিদ্যালয় ২২-৫ পয়েন্টে বায়ের বাজার উচ্চ বিদ্যালয়কে এবং দ্বিতীয় সেমিফাইনালে প্রথম আসরের চ্যাম্পিয়ন এস ও এস শিশু পল্লী ১২-১২ পয়েন্টে পূর্ব খিলগাঁও প্রাথমিক বিদ্যালয় সাথে ড্র করলে টাইব্রেকারে পূর্ব খিলগাঁও প্রাথমিক বিদ্যালয় ৩-২ পয়েন্টে এস ও এস শিশু পল্লী দলকে হারিয়ে ফাইনালে উঠে। এস ও এস শিশু পল্লীর ছাত্র মনির হোসেন রিফাত টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছে। ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান মনোয়ারা হসিপটাল (প্রাঃ) লিমিটেডের এমডি মীর ইমাম হোসেন। উপস্থিত ছিলেন আয়োজক রাগবি ইউনিয়নের সাধারণ সম্পাদক মৌসুম আলী এবং টুর্নামেন্ট কমিটির সম্পাদক সাঈদ আহমেদসহ ইউনিয়নের অন্য কর্মকর্তারা।