সাহারপাড়ায় প্রীতিম্যাচ ড্র হয়েছে
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০১৩, ২০:০১
সুনামগঞ্জের জগন্নাথগঞ্জ সাহারপাড়া মাঠে অনুষ্ঠিত প্রীতিম্যাচে ঢাকা একাদশ জিততে পারেনি। শুক্রবার বিকালে অনুষ্ঠিত ম্যাচে ঢাকা একাদশ ১-১ গোলে ড্র করেছে সফররত লন্ডন এফসির সাথে। ৪০ মিনিটে জাতীয় দলের সাবেক ফুটবলার শহিদ হোসেন স্বপনের গোলে এগিয়ে ছিল ঢাকা একাদশ। ৬০ মিনিটে লন্ডন একাদশের মুজাহিদ গোল করলে ম্যাচটি ড্র হয়।