ডন গার্ল হতে চান দীপিকা

কে চান না ‘ডন’-এর মতো সুপারহিট ছবির একজন অভিনয়শিল্পী হতে! ‘ডন গার্ল’ হিসেবে এরইমধ্যে অংশ নিয়েছেন কারিনা কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া, ইশা কপিকার ও লারা দত্ত। আর এরই ধারাবাহিকতায় এবার ডন গার্ল হতে চান দীপিকা পাড়ুকোনও। সম্প্রতি ‘চেন্নাই এক্সপ্রেস’-এর শুটিংয়ে দীপিকা পাড়ুকোন ‘ডন থ্রি’তে অভিনয়ের জন্য প্রস্তাব রাখেন শাহরুখের কাছে। বলেন তিনিও হতে চান জংলি বিল্লি অথবা ‘ডন’ সিরিজের যেকোনো একটি গুরুত্বপূর্ণ চরিত্রের অধিকারী হতে। তবে এখনও এ বিষয়ে শাহরুখের কোনো মতামত পাওয়া যায়নি। তবে খুব বেশি সম্ভাবনা রয়েছে ‘ডন থ্রি’তে দীপিকাকে দেখা পাওয়ার।