ফো কা স

অস্ট্রেলিয়ায় জেমস

টানা একমাসের সফরে অস্ট্রেলিয়া আছেন। প্রথমে লন্ডন এরপর অস্ট্রেলিয়া শেষে নিউজিল্যান্ড-এ শো করবেন। টানা এই কনসার্টের প্রতিটিতেই বিভিন্ন বিদেশি গণমাধ্যমে ব্যপকভাবে প্রশংসিত হচ্ছেন তিনি। একাধিক আয়োজকদের বিভিন্ন কনসার্ট হলেও নগরবাউলের একক এই কনসার্ট জেমস ভক্তদের ভেতরে অভূতপূর্ব সাড়া ফেলেছে। প্রতিটি কনসার্টেই নগরবাউল তাদের পরিবেশনায় বাংলা-হিন্দি জনপ্রিয় গানগুলি পরিবেশন করছেন। একইসাথে বিদেশি গণমাধ্যমেও তার সাক্ষাত্কার নেওয়া হয়েছে।