দুর্গাপুর এমকেসিএম হাই স্কুলে ৯৫তম প্রতিষ্ঠাবার্ষিকী

নেত্রকোনার দুর্গাপুর এমকেসিএম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ৯৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার রাতে বিদ্যালয় প্রাঙ্গণ ছিল বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মিলন মেলা। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে উত্সব উদ্বোধন করেন আয়োজক কমিটির প্রধান উপদেষ্টা বিশিষ্ট রাজনীতিবিদ দুর্গাপ্রসাদ তেওয়ারী। প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহি। বক্তব্য রাখেন বিশেষ অতিথি নেত্রকোনার পুলিশ সুপার জাকির হোসেন খান, উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইদুল হোসেন আকুঞ্জি, মাছরাঙ্গা টেলিভিশনের সাবেক বার্তা প্রধান ও এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শাহ আলমগীর, সদস্য সচিব সুব্রত সাহা সুভ্র, ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি সাবেক ফুটবলার আরিফ খান জয়, স্বাধীন বাংলা ফুটবল টিমের তত্কালীন ক্যাপ্টেন জাকারিয়া পিন্টু, ঢাকার পরিবেশ আন্দোলন নেতা (বাপা) আবু নাসের খান প্রমুখ।