বাজিতপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

বাজিতপুরে উপজেলার ১৬টি উচ্চ বিদ্যালয়ের মোট ১৪৫জন কৃতী শিক্ষার্থীকে শুক্রবার সংবর্ধনা প্রদান করা হয়েছে। সে সাথে তাদের হাতে উপহার হিসেবে তুলে দেয়া হয়েছে বই। বাজিতপুর বাজার আমিনুল হক সুপার মার্কেট চত্বরে-আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই জারু মিয়ার ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুনর্বিন্যাস পাঠাগার ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই স্মৃতি সংসদের উদ্যোগে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফিরোজ আলম। অনুষ্ঠানে উপজেলার ১৬টি উচ্চ বিদ্যালয়ের অস্টম, নবম ও দশম শ্রেণির মোট ১৪৫জন কৃতী ছাত্র-ছাত্রীদেরকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন-প্রধান শিক্ষক চিত্তরঞ্জন শীল, শিক্ষক অনিল চন্দ্র দেবনাথ, এ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাজ্জাদ পারভেজ ও শামসুল আলম কাজল, সংবর্ধনা ও বই প্রদান অনুষ্ঠান পর্ষদের আহবায়ক রাতুল হরিত্ প্রমুখ। অনুষ্ঠানটি ছাত্র-শিক্ষক-অভিভাবক ও সংস্কৃতি কর্মীদের এক মিলন মেলায় পরিণত হয়েছিল।