বাঞ্ছারামপুরে যুবক খুন, গ্রেফতার দুই

ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা রাধানগর গ্রামে শুক্রবার রাতে মুল্লুক হোসেনের ছেলে আফজাল হোসেনকে (২৫) খুন করেছে দুর্বৃত্তরা। জানা গেছে যে, গতরাতে টিভি দেখে বাড়ি ফেরার পথে সাদ্দাম বাজারের নিকট আসামাত্র পূর্ব শত্রুতার জের হিসেবে দুর্বৃত্তরা আফজালকে এলোপাথারিভাবে আঘাত করলে ঘটনাস্থলে সে মারা যায়। থানা-পুলিশ ঘটনার সাথে জড়িত ২জনকে গ্রেফতার করে জেল-হাজতে প্রেরণ করেছে । গ্রেফতারকৃতরা হচ্ছে মো. জয়নাল আবেদীন (৫০), মো. দুলাল মিয়া (২৮) । ১২জনকে আসামি করে থানায় মামলা হয়েছে