টেকনাফে ফিশিং বোটসহ
তিন রোহিঙ্গা আটক
টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৩৫
টেকনাফে ফিশিং বোটসহ ৩ রোহিঙ্গা আটক করেছে বিজিবি। শুক্রবার টেকনাফ বিওপি বিজিবির জওয়ানরা পৌর এলাকার হেচ্ছার খাল থেকে একটি ফিশিং বোটসহ ৩ রোহিঙ্গা আটক করে। আটককৃতরা হচ্ছে— উখিয়া আন রেজিস্ট্রাট কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বি ব্লকের মৃত মাহমদুল্লাহর ছেলে নূরুল আলম (৪০), শাহপরীরদ্বীপ জালিয়াপাড়া অবস্থানকারী মায়ানমার মিউর কলের মৃত আব্দুল্লাহর ছেলে আব্দুল আমিন (২২) ও মৃত মোঃ কাছিমের ছেলে সব্বির আহাম্মদ (২০)। এদিকে বিজিবি জানায়, শাহপরীরদ্বীপ জালিয়া পাড়ার হারুনের মালিকানাধীন বোটটি মায়ানমার থেকে গবাদিপশু নিয়ে করিডোরে আসা বোট ও ট্রলারকে ডাকাতিসহ সমস্যা সৃষ্টি করছে। এ অভিযোগে ৩ রোহিঙ্গা নাগরিকসহ বোটটি জব্দ করা হয়েছে। আটক রোহিঙ্গাদের থানায় প্রেরণ করে সংশ্লিষ্ট ধারায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানায় ৪২ বিজিবি ব্যাটলিয়ান অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ জাহিদ হাসান।