দ্রোহের আগুন আরো তীব্র

খুলনা: যুদ্ধাপরাধীদের ফাঁসি এবং ব্লগার রাজীব হায়দারের হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে গতকাল শনিবার জাতীয় পতাকা নিয়ে নগরীতে নির্দলীয় গণমঞ্চের কর্মীদের বিক্ষোভ -ইত্তেফাক --- বগুড়া: যুদ্ধাপরাধীদের ফাঁসি ও জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে এবং রাজাকারমুক্ত দেশ গড়ার লক্ষ্যে শহরের সাতমাথায় গতকাল শনিবার শপথ গ্রহণ করেন মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা প্রজন্ম ৭১ -ফোকাস বাংলা ---- দিনাজপুর: কাদের মোল্লাসহ যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শনিবার শহরে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধনে দাঁড়িয়ে সংহতি প্রকাশ করেন এমপি ইকবালুর রহিম -ফোকাস বাংলা --- রাজশাহী: কাদের মোল্লাসহ যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি ও ব্লগার আহমেদ রাজীব হত্যার প্রতিবাদে গতকাল শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণমঞ্চে শিক্ষার্থীদের শপথ গ্রহণ -ইত্তেফাক ---- ঝিনাইদহ: কাদের মোল্লাসহ যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গতকাল শনিবার শহরে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের উদ্যোগে বিক্ষোভ মিছিল -ইত্তেফাক --- নরসিংদী: কাদের মোল্লাসহ যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে ও ব্লগার রাজীব হত্যার প্রতিবাদে গতকাল শনিবার বেলাব উপজেলার বারৈচা বাসস্ট্যান্ডে সমাবেশ -ইত্তেফাক