ছিনতাইকারীর কবলে ইত্তেফাকের রিপোর্টার রিয়াদ
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০১৩, ২১:০৫
ছিনতাইকারীদের কবলে পড়েছেন দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার রিয়াদ হোসেন। অস্ত্রের মুখে ছিনতাইকারীরা নিয়ে গেছে তার ৫ হাজার টাকা, একটি মোবাইল ফোন ও একটি অফিসিয়াল ব্যাগ। ঘটনাটি ঘটেছে গতকাল ভোরে রাজধানীর কাকরাইল এলাকায়।