মেডিক্যাল বর্জ্যের কাভার্ড ট্রাক ও অটোক্লেভ উদ্বোধন
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০১৩, ২১:০৬
মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনার জন্য ৩টি নতুন কাভার্ড ট্রাক ও অটোক্লেভ-এর উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রতি প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয়। ঢাকা উত্তর, দক্ষিণ সিটি কর্পোরেশন ও প্রিজম বাংলাদেশের সম্মিলিত উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আবু আলম মোঃ সহিদ খান, স্থানীয় সরকার বিভাগের সচিব। সভাপতিত্ব করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহমুদ রেজা খান। বিশেষ অতিথি ছিলেন জাপানি দূতাবাসের মিনিস্টার হিরোউকি মিনামি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম।-প্রেস বিজ্ঞপ্তি