শিকাগোর বাড়িতে ওবামা

নিম্ন ও মধ্যবিত্তের অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি প্রয়োজন

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, যুক্তরাষ্ট্রে নিম্ন ও মধ্যবিত্তের অর্থনৈতিক অবস্থার উন্নতি প্রয়োজন। তিনি ঘণ্টা প্রতি পারিশ্রমিক ৭ দশমিক ২৫ মার্কিন ডলার থেকে ৯ ডলারে উন্নীত করতে চান বলে জানান। ওবামা মনে করেন, তার জীবনের বড় একটা অংশ জুড়ে তার পিতার প্রভাব রয়েছে। খবর এনডিটিভির। মার্কিন প্রেসিডেন্ট শুক্রবার শিকাগোর বাড়িতে যান এবং পরে হাইড পার্ক একাডেমিতে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন। বক্তব্য দেয়ার আগে যুবকদের একটি দল তার সঙ্গে সাক্ষাত্ করেন। তিনি তার বক্তব্যে এদের উল্লেখ করে বলেন, তাদের সঙ্গে আমার মতের কোনো পার্থক্য নেই। তিনি এ সময় পিতাহীন শিক্ষার্থীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। ওবামা বলেন, পরিবারে শিশুদের জন্য নিরাপদ পরিবেশ বজায় রাখতে অস্ত্র নিয়ন্ত্রণের প্রয়োজন রয়েছে। এজন্য তিনি শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের সহায়তা কামনা করেন। তিনি বলেন, যখন একটি শিশু অন্য একটি শিশুকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে তখন ওই শিশুর হূদয়ে একটি ক্ষতের সৃষ্টি হয় যা সরকার পূরণ করতে পারে না।