বিশ্বজাকের মঞ্জিলের
চার দিনব্যাপী
ওরস শুরু
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩৭
শান্তি ও কল্যাণ এবং মহা ঐক্যের বারতা নিয়ে বিশ্বওলী হজরত শাহ্সূফী খাজাবাবা ফরিদপুরীর ৪ দিনব্যাপী উরস শরীফ শনিবার থেকে শুরু হয়েছে। ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলে তাসাউফময় এ ৪ দিনে দেশ-বিদেশের লক্ষ লক্ষ মানুষ ইবাদত-বন্দেগীতে মশগুল হবেন। আগামী মঙ্গলবার সকালে বিশ্বওলীর পবিত্র রওজা মুবারক জিয়ারত ও আখেরী মুনাজাত অনুষ্ঠিত হবে।
পীরজাদা আলহাজ্ব খাজা মাহ্ফুজুল হক মুজাদ্দেদী ও পীরজাদা আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী দফায় দফায় সাক্ষাত্ ও নসিহতদান করবেন। গত শুক্রবার জুমার বিশাল জামাত শেষে দুই রাকাত নফল নামাজ ও বিশ্বওলীর পবিত্র রওজা মুবারক জিয়ারতের মধ্য দিয়ে বিশ্ব উরস শরীফের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।