স্মরণীয় উক্তি
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:২৫
যেখানে নিয়ম বলে কিছু নেই সেখানে ব্যতিক্রম বলেও কিছু নেই। - উইলিয়াম হ্যাজেনিট
নির্দয় ব্যবহার সহনশীল লোকেরও ধৈর্যচ্যুতি ঘটায়। - জেমস হুইট
ভদ্রলোক মানে সদাশয় ব্যক্তি। যিনি দয়ালু, যিনি নিজের উন্নতির সঙ্গে সঙ্গে পরের সুখ ও মঙ্গল কামনা করেন তিনিই প্রকৃত ভদ্রলোক। - শেখ সাদী
ভাগ্য মানুষের সঙ্গে প্রতারণা করে না, মানুষই ভাগ্য নিয়ে প্রতারণা করে। - পিলপে
মানুষ মাত্রই ভুল করে। তবে কেবল মাত্র বোকারাই সে ভুল সংশোধন করতে চেষ্টা করে না। - বার্নস