টেলিভিশন শিল্পীরা সংহতি প্রকাশ করবেন আজ
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:১১
এরই মধ্যে শাহবাগ আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেছেন সংস্কৃতি অঙ্গনের বিভিন্ন শিল্পী ও কলাকুশলীরা। আজ বেলা ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে টেলিভিশন শিল্পী ও কলাকুশলীদের এক হওয়ার আহ্বান জানানো হয়েছে এরইমধ্যে। শহীদ মিনারে সবাই জড়ো হয়ে সেখান থেকে তারা মূল মঞ্চের দিকে যাবেন এবং দলগতভাবে তারা সংহতি প্রকাশ করবেন।