জাতীয় খানা তালিকা প্রণয়নের পাইলট জরিপ শুরু

টাঙ্গাইলের নাগরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) উদ্যোগে এবং টাঙ্গাইলের জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত জাতীয় খানা তালিকা প্রণয়ন (পাইলট) জরিপের কাজে নিয়োজিত কর্মকর্তাগণের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির গতকাল উদ্বোধন করা হয়। পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মোঃ নজিবুর রহমান প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসকসহ বিবিএস মহাপরিচালক গোলাম মোস্তফা এ সময় উপস্থিত ছিলেন। এসময় জানানো হয়, সরকারের বিভিন্ন মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত প্রায় ৯৯টি সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপকারভোগীগণকে সঠিকভাবে নির্বাচনের সুবিধার্থে অতিদরিদ্র জনগোষ্ঠীর একটি ডাটাবেইজ প্রণয়নের জন্য এ পাইলট জরিপের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তাছাড়া সকল নাগরিকের মৌলিক তথ্য সম্বলিত সামগ্রিক নাগরিক ডাটাবেইজ শীর্ষক একটি পৃথক ডাটাবেইজও এ জরিপ এর মাধ্যমে প্রস্তুত করা হবে।