বুন্দেসলিগায় ডর্টমুন্ডের জয়

মার্কো রিউসের হ্যাটট্টিকে ভর করে গত শনিবার বুন্দেসলিগায় বর্তমান চ্যাম্পিয়ন বরুশিয়া ডর্টমুন্ড ৩-০ ব্যবধানে হারায় ফ্রাঙ্কফুর্টকে। ম্যাচের ৩১ মিনিটে জুলিয়ান স্কুইবার লাল কার্ড পেলে দশজনের দলে পরিণত হয় ডর্টমুন্ড। যদিও প্রতিপক্ষ দলের একজন লাল কার্ড নিয়ে মাঠ ছেড়েছিল ৭৪ মিনিটে। এই জয়ে পয়েন্ট টেবিলে ডর্টমুন্ড ২২ খেলা শেষে ৪২ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানেই রয়েছে। শীর্ষে অবস্থান করা বায়ার্ন মিউনিখ ১৫ পয়েন্ট ব্যবধানে এগিয়ে রয়েছে। বায়ার লেভারকুসেন শনিবার ২-১ গোলে হারায় অসবুর্গকে। এক পয়েন্ট কম নিয়ে তারা অবস্থান করছে তৃতীয়স্থানে। শালকে ও মেইঞ্জের লড়াইটা শেষ হয়েছে ২-২ গোলে।