প্রকৃতির শীতল পাটি

ফাগুনের আগুন লেগেছে রাবার বাগানে। পাতা ঝরে গাছগুলো মরার মত দাঁড়িয়ে থাকলেও ঝরা পাতায় যেন তৈরি হয়েছে প্রকৃতির এক শীতল পাটি। এ দৃশ্য এক নজর দেখতে প্রতিদিন ভিড় করছে পর্যটকরা। উপজেলার সংরক্ষিত সন্তোষপুর রাবার বাগানে প্রতি বছর ফাল্গুন মাসে পাতাগুলো ঝরে যায়। জীর্ণশীর্ণ দেহ নিয়ে রাবার গাছগুলো দাঁড়িয়ে থাকে। দূর থেকে মনে হয় বাগানে আগুন লেগেছিল। গোড়ায় ঝরা পাতা ঝরে শীতল পাটির মত হয়ে থাকে। হঠাত্ দেখে মনে হবে কে যেন পাটি বিছিয়ে রেখেছে।