রাজাপুরে জাতীয়
পার্টি জেপি’র গণসংযোগ
রাজাপুর (ঝালকাঠি) সংবাদদাতা
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০১৩, ২১:১৪
ঝালকাঠির রাজাপুর উপজেলায় শনিবার জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর পক্ষে ব্যাপক গণসংযোগ ও পথসভা করা হয়েছে। জাতীয় পার্টি জেপি’র কেন্দ্রীয় শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক এ্যাড. এনামুল ইসলাম রুবেল এ গণসংযোগ ও পথসভা করেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক জেলা প্রশাসক ও ঝালকাঠি জেলা জেপিসহ সভাপতি খলিলুর রহমান খলিল, রাজাপুর উপজেলা যুব সংহতি নেতা ইলিয়াছ হোসেন, কাঁঠালিয়া উপজেলা জেপি আহবায়ক এনায়েত হোসেন খসরু, যুগ্ম আহবায়ক মজিবুর রহমান দুদা প্রমুখ। রাজাপুর উপজেলা সদর, গালুয়া, পুটিয়াখালি, বড়ইয়াসহ বেশ কয়েকটি গ্রাম ও ইউনিয়নে এ গণসংযোগ এবং পথসভায় অংশগ্রহণ ছিল লক্ষ্য করার মতো। এসময় দলের পক্ষ থেকে জনসাধারণ ও বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে শুভেচ্ছা দিনপঞ্জি বিতরণ করা হয়।