কাপাসিয়ায় প্রবাসীর বাড়িতে ডাকাতি

গাজীপুরের কাপাসিয়ায় গত শুক্রবার গভীর রাতে উপজেলার নামিলা গ্রামের সিংগাপুর প্রবাসী মোবারকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। ১৫/২০ জনের সশস্ত্র ডাকাত দল ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে। ডাকাতরা বাড়ির লোকজনকে জিম্মি করে নগদ ৫ লাখ টাকা মূল্যের বৈদেশিক মুদ্রা, ১০ ভরি স্বর্ণাংকারসহ প্রায় ১২ লাখ টাকার মাল লুট করে। এসময় ডাকাতের আঘাতে নুরুল ইসলাম আহত হয়।