কাঠালিয়ার হক্কোননুর
দরবারের ৯৪তম
ওরস সম্পন্ন
কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০১৩, ২১:১৪
হযরত মাওলানা নফিছুর রহমান হক্কোননূরীর প্রতিষ্ঠিত কাঠালিয়ার শৌলজালিয়া হক্কোননূর দরবারের ৯৪তম ৩দিন ব্যাপী বার্ষিক ওরস শরীফ গতকাল রবিবার (১৮ ফেব্রুয়ারী) সকালে আখেরী মুনাজাতের মাধ্যমে সম্পন্ন হয়েছে। দরবারের গদ্দীনশীন পীর আলআজ্ব মঞ্জিল মোরশেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কাঠালিয়া উপজেলা চেয়ারম্যান মোঃ ফারুক সিকদার, বিশেষ অতিথি ছিলেন বেতাগীর পৌর মেয়র মো. আলতাফ বিশ্বাস, অতিথি ছিলেন দৈনিক ইত্তেফাকের শিফ্ট ইন চার্জ কায়কোবাদ মিলন, সরকারী বরিশাল হাতেম আলী কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক পীরজাদা মেহেদী মোরশেদ, জিয়া সরোয়ার মোহন মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী তাহরিন জেরিন প্রমূখ। ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারী পর্যন্ত ৩দিন ব্যাপী এ ওরসে দেশ- বিদেশী হাজার হাজার ভক্তবৃন্দ ও ওয়েজিন উপস্থিত ছিলেন।