৭ মার্চ ভাণ্ডারিয়ার গৌরীপুর ইউনিয়নের উপ-নির্বাচন

ভাণ্ডারিয়া উপজেলার ৭নং গৌরীপুর ইউনিয়ন পরিষদের উপনির্বাচনের তফসিল গতকাল রবিবার ঘোষণা করেছে উপজেলা রিটানিং ও নির্বাচন অফিসার মোঃ মোস্তফা কামাল। ১৭ ফেব্রুয়ারী থেকে ২৪ ফেব্রুয়ারী পর্যন্ত মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ তারিখ । ২৫ ফেব্রুয়ারী বাছাই ও ২৬ ফেব্রুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ। ৭ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে। উল্লেখ্য ১৪ ডিসেম্বর ওই ইউনিয়নের চেয়ারম্যান আখতারুজ্জামান দুলালের মুত্যৃজনিত কারণে আসনটি শুন্য হওয়ায় এ নির্বাচন অনুষ্ঠিত হবে ।