বি. বাড়িয়া গ্যাস ফিল্ডস কর্মরতার দু’হাতের রগ কেটে ছিনতাই
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০১৩, ২১:১৬
গতকাল রবিবার ব্রাহ্মণবাড়িয়ার শহরতলী বিরাসার মোড়ে বাংলাদেশ গ্যাস ফিল্ডের এক কর্মকর্তা হাজী নূরুল ইসলামকে উপর্যপুরি ছুরিকাঘাত করেছে ছিনতাইকারীরা। তাকে আশংকাজনক অবস্থায় ঢাকায় প্রেরন করা হয়েছে। জানা যায়, ওই কর্মকর্তা গতকাল ভোরে ব্র্াহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশান থেকে রিক্সা করে বাড়িতে ফেরার পথে বিরাসার চৌরাস্তার মোড়ে ৪/৫জনের সশস্ত্র ছিনতাইকারী রিক্সার গতিরোধ করলে ধস্তাধস্তি শুরু হয়। এরই এক পর্যায়ে ছিনতাইকারীরা তাঁর দু’হাতের রগ কেটে ফেলে সবকিছু কেড়ে নিয়ে য়ায়।