পূর্বধলায় আওয়ামী লীগের কাউন্সিল
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০১৩, ২১:১৬
পূর্বধলা উপজেলার ১১ ইউনিয়ন আওয়ামী লীগের কাউন্সিল ও সম্মেলন শনিবার শেষ হয়েছে। পক্ষকালব্যাপী অনুষ্ঠিত প্রতিটি সম্মেলন উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওয়ারেসাত হোসেন বেলাল বীর প্রতীক। ইউনিয়নগুলোর নির্বাচিত সভাপতি সম্পাদকরা হচ্ছেন ঃ হোগলা ইউনিয়ন ঃ গিয়াস উদ্দিন মাস্টার (সভাপতি) এবং ফজলুল হক মীর (সম্পাদক), ঘাঘড়া ঃ রেজু মিয়া আকন্দ (সভাপতি) এবং মোখলেছুর রহমান হাসান (সম্পাদক), বিশকাকুনী ঃ আবুল কাশেম মন্ডল (সভাপতি) এবং সুভাষ চন্দ্র সূত্রধর (সম্পাদক), পূর্বধলা ঃ আঃ বারেক মুন্সী (সভাপতি) এবং আঃ কাদের তালুকদার (সম্পাদক), জারিয়া ঃ আঃ হাই মিয়া (সভাপতি) এবং মোজাম্মেল হক তালুকদার (সম্পাদক), খলিশাউড়ঃ মোঃ ইমাম হোসেন (সভাপতি) এবং রফিকুল আলম শাহ্ (সম্পাদক), ধলামূলগাঁও ঃ নূরুল আমিন খান (সভাপতি) এবং সুরুজ আলী (সম্পাদক), নারানদিয়াঃ আঃ আজিজ তালুকদার (সভাপতি) এবং আঃ কদ্দুছ বেপারী (সম্পাদক), আগিয়া ঃ মোকশেদ আলী শেখ (সভাপতি) এবং রেজাউল করিম খান (সম্পাদক), গোহালাকান্দাঃ আশরাফ আলী ফকির (সভাপতি) এবং মোঃ সালাউদ্দিন চাঁন, (সম্পাদক), বৈরাটিঃ আলী আহমেদ সভাপতি এবং মাজাহারুল ইসলাম (সম্পাদক)।