ফেনীতে ইজিবাইক চলাচল বন্ধের প্রতিবাদে বিক্ষোভ

ফেনী শহরে টমটম (ইজিবাইক) চলাচল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার চালকরা বিক্ষোভ মিছিল করে। তারা অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিলের দাবি জানান। গত ১০ ফেব্রুয়ারি জেলা আইন শৃংখলা কমিটির সভায় শহরে যানজট নিরসনে টমটম চলাচল বন্ধের সিদ্ধান্ত গৃহীত হয় এবং ১৬ ফেব্রুয়ারি থেকে তা কার্যকরের জন্য বলা হয়। এর প্রতিবাদে শনিবার সকালে টমটম চালকরা শহরের পূর্ব উকিলপাড়ার অস্থায়ী কার্যালয়ে জমায়েত হয় এবং সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করে। এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মাঈন উদ্দিন, লাল মিয়া প্রমুখ।