রংপুরে ‘নারী নির্যাতন প্রতিরোধ’ শীর্ষক প্রচারাভিযান

নারীর প্রতি সহিংসতা বন্ধে বিশ্বব্যাপী মানুষকে সজাগ করার জন্য ‘উদ্যমে উত্তরণে শতকোটি’ নামে একটি প্রচারাভিযান শুরু হয়েছে। ব্র্যাকের জেন্ডার জাস্টিস এ্যান্ড ডাইভারসিটি বিভাগের উদ্যোগে নারী নির্যাতন প্রতিরোধে জনসচেতনতা তৈরিতে গত শনিবার রংপুরে রিকশা প্লেট প্রচারাভিযান অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে ১শ’টি রিকশা প্লেটে যৌন হয়রানি প্রতিরোধে সচেতনতামূলক স্টীকার সংযুক্ত করে একটি র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লালবাগ মোড়ে গিয়ে শেষ হয়। প্রচারাভিযানের উদ্বোধন করেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, জেলা ব্র্যাক প্রতিনিধি ছাব্বির হোসেন, জান্নাতুল ফেরদৌস, গৌড়ি বনিক, হাসান হায়দার, মিনহাজুল ইসলাম প্রমুখ।