জগন্নাথপুরে জলমহালের দখল নিয়ে সংঘর্ষ

জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কামরাখাই গ্রামে শনিবার বিকেলে চিরাচাতল দাইড় নামক একটি জলমহাল দখলকে কেন্দ্র করে দু-পক্ষের গুলাগুলি ও সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে গুলিবিদ্ধ কুরেশ মিয়া (৫৫), সেলিম মিয়া (২০), গুলজার মিয়া (২৮), কাজল মিয়া (৫২), মুজিবুর রহমান (৫৫), আহমদ মিয়া (৬০) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যন্য আহতদের জগন্নাথপুর ও নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে্র ভর্তি করা হয়েছে। এঘটনায় কামরাখাই গ্রামের মনর মিয়া একই গ্রামের আব্দুন নুরকে প্রধান আসামী করে ৪২জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। এলাকাবাসী জানান, কামরাখাই গ্রামের চিরাচাতল দাইড় জলমহালের দখলকে কেন্দ্র করে ঐ গ্রামের মনিরুল ইসলাম ও আব্দুল মতিনের মধ্যে বিরোধ চলছিল। জলমহালটি চিলাউড়া আশিঘর মত্স্যজীবিই সমবায় সমিতির নামে ইজারাপ্রাপ্ত হওয়ায় কামরাখাই গ্রামের মনিরুল ইসলাম জলমহালটি মত্স্য আহরনের ব্যবস্থা নেয়। শনিবার একই গ্রামের মতিন মিয়ার নেতৃত্বাধীন গ্রুপ জোরপূর্বক জলমহাল দখলের চেষ্টা করলে দু-পক্ষ অবৈধ আগ্নেয়াস্ত্র, রামদা, সুলফি, টেঢা, বল্লম নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে ২০/২৫ রাউন্ড গুলিবিনিময়ের ঘটনা ঘটে। জগন্নাথপুর থানার ওসি মাকসুদুর রহমান জানান, অবৈধ অস্ত্র উদ্ধার ও দাঙ্গাকারীদের গ্রেফতারে অভিযান চলছে।