বড়াইগ্রামে ভাই-ভাবি হত্যায় ৩ জন গ্রেফতার
বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২৬
বড়াইগ্রাম উপজেলার কালিকাপুরে মায়ের দেয়া জমি নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে ভাই-ভাবী হত্যা মামলার প্রধান আসামী নুরু মুন্সীসহ তিন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে দুইদিনে মোট চার আসামীকে আটক করা হলো।
মামলার তদন্ত কর্মকর্তা নুর আলম জানান, শনিবার রাত ২ টার দিকে নাটোর সদর থানার জংলী গ্রামে আত্মীয়ের বাড়িতে পালিয়ে থাকা নুরু মুন্সী (৪৫) ও তার ছেলে সুজন (২৩) কে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে রাজশাহীর বানেশ্বর থেকে নুরু মুন্সীর পুত্রবধু শিখাকে (২২) আটক করা হয়েছে। এর আগে ঘটনার দিন শুক্রবার নুরুর স্ত্রী রোকেয়া বেগম (৪০) বড়াইগ্রাম হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গ্রেফতার হন।