পানি সেচ দেয়া নিয়ে
নেত্রকোনায় একজন খুন
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২৬
জমিতে সেচ দেয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আব্দুল মালেক নামক এক কৃষক নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার সন্ধ্যায় জেলার কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের মোয়াটি গ্রামে।
এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, চলতি বোরো ক্ষেতে পানি সেচ দেয়াকে কেন্দ্র করে মেয়াটি গ্রামের আব্দুল মালেকের সাথে একই গ্রামের ইকবালের ঝগড়া হয়। এরই জের ধরে দু গ্রুপের সংঘর্ষ হলে উভয় গ্রুপের ১০ জন আহত হয়। গুরুতর আহত আব্দুল মালেককে(৫০) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত ডাক্তার সন্ধ্যায় তাকে মৃত ঘোষণা করে।