সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশিদের পরিচয় মিলেছে

সৌদি আরবে গত বৃহস্পতিবার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ১০ বাংলাদেশির পরিচয় জানা গেছে। নিহত সবাই আল হাবিব কোম্পানি ফর ট্রেডিং কমার্শিয়াল কন্ট্রাক্টস নামে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের তথ্য অনুযায়ী নিহতরা হলেন— বাহাদুর (বাবা- হাবেজ উদ্দিন, মা- মালেকা, ঠিকানা: ঝাগরমান, কালিহাতি, টাঙ্গাইল), মনির হোসেন (বাবা- শামসুল হক, মা- মমতাজ বেগম, ঠিকানা: কস্তুরিপাড়া, কালিহাতি, টাঙ্গাইল), রফিকুল ইসলাম (বাবা-আনোয়ার হোসেন, মা-হিরা খাতুন, ঠিকানা: মাধবপুর, বাহাদুরপুর, ভেড়ামারা, কুষ্টিয়া), ইউনুস আলী (বাবা- আব্দুল খালেক, মা- আমেনা খাতুন, ঠিকানা: রঘুনাথপুর, আলিপুর, ফুলবাড়িয়া, ময়মনসিংহ), জামাল উদ্দিন মাঝি (বাবা- মান্নান মাঝি, মা- নুরজাহান, ঠিকানা: তারাকান্দি, মনোহরদী, নরসিংদী), গিয়াস উদ্দিন মৃধা (বাবা- তফিজ উদ্দিন মৃধা, মা- হামিদা, ঠিকানা: তেগরা, মান্দা, নওগাঁ), জুয়েল (বাবা- গিয়াস উদ্দিন, মা- আমেনা খাতুন, ঠিকানা: বাহাদিয়া, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ), ইমদাদুল (বাবা- রশিদ, মা- কাজলি বেগম, ঠিকানা: তাতারদি, শেখেরগাঁ, মনোহরদী, নরসিংদী), মানিক (বাবা- রমজান আলী, মা- মানিকজান, ঠিকানা: তুরুকবাড়িয়া, মান্দা, নওগাঁ), আল আমিন (বাবা- আব্দুল মান্নান শেখ, মা- পদেনা বেগম, ঠিকানা: দমনমারা, খিদিরপুর, মনোহরদী, নরসিংদী)। নিহতদের মরদেহ সাকরা জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ওই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুই বাংলাদেশি। নুরুল ইসলাম (বাবা- নায়েব আলী, মা- রোমেসা, ঠিকানা: বলদি কোকধরা, কালিহাতি, টাঙ্গাইল) রিয়াদের প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ হাসপাতালে চিকিত্সাধীন আছেন। অন্যজন মো. রশিদুল ইসলাম (বাবা- মো. ফজলু শেখ, মা- মাবিয়া খাতুন, ঠিকানা: ওয়ার্ড নম্বর ৩, জুনিয়াদহ, ভেড়ামারা, কুষ্টিয়া) রিয়াদের কিং সউদ মেডিক্যাল সিটি হাসপাতালে ভর্তি আছেন। এছাড়া প্রাথমিক চিকিত্সা নিয়েছেন মো. নাজমুল, মো. ইউসুফ আলী, ফুল মিয়া, রায়হান মিয়া এবং রাজিব নামে পাঁচ বাংলাদেশি। সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে ১৮০ কিলোমিটার দূরের শহর সাকরাতে এই দুর্ঘটনা ঘটে। রিয়াদ থেকে একটি গাড়িতে করে ১৭ বাংলাদেশি যাওয়ার সময় সাকরা শহরের প্রবেশ পথে তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে।