কালীগঞ্জে ভাসমান হাসপাতাল উদ্বোধন
কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২৮
ইম্প্যাক্ট জীবন তরী ভাসমান হাসপাতাল এখন কালীগঞ্জে। গত শনিবার ইম্প্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশ (আইএফবি) এর পরিচালনায় কালীগঞ্জ বাজার খেয়াঘাটে এর উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল আহসান তালুকদার। ইম্প্যাক্ট জীবন তরী ভাসমান হাসপাতালের প্রশাসক ডাঃ মোঃ মাহবুব হোসেন জানান, ১৯৯৯ সন থেকে এই হাসপাতালের মাধ্যমে মানুষের সেবা করে আসছে। তিনি আরো বলেন, এখানে ৩ জন মেডিক্যাল অফিসারসহ ৩৬ জন স্টাফদের সমন্বয়ে চোখের ছানি পড়া, জন্মগত বাঁকা পা বা মুগুর পা, পোলিও জনিত কারণে বাঁকা পা, পঙ্গুত্ব জনিত সমস্যা, জন্মগত ঠোঁট কাটা এবং নাক, কান ও গলার রোগীদের ব্যবস্থাপত্র প্রদানসহ অপারেশনের জন্য বাছাই করা হবে। আগামী ৬ মাস পর্যন্ত একই স্থানে থেকে কালীগঞ্জবাসীর সেবা করবে বলে জানান হাসপাতালের প্রশাসক।