বৃষ্টির কবলে বিপিএলের
দ্বিতীয় সেমিফাইনাল
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩২
বৃষ্টির কবলে পড়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় সেমিফাইনাল। গতকাল রবিবার সন্ধ্যা ছয়টায় চিটাগাং কিংস ও সিলেট রয়েলসের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনাল হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে সেটি সময়মত মাঠে গড়াতে পারেনি। দুপুর থেকে গুঁড়ি গুঁড়ি এবং বিকেলে মুষলধারে বৃষ্টি পড়ায় খেলা বিঘ্নিত হয়। গতকাল রাত আটটা পর্যন্ত বিসিবির গ্রাউন্ডস এন্ড ফ্যাসিলিট কমিটির কর্মীরা মাঠ শুকানোর চেষ্টা করে গেছেন।