ফুটবল রেফারিজ
অ্যাসোসিয়েশনে
নতুন অ্যাডহক কমিটি
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩৩
মুনীর হোসেনকে সভাপতি ও মনসুর আজাদকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের ২৫ সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। কমিটির মেয়াদ উত্তীর্ণ ও নির্বাচন না হওয়ায় গত শনিবার গঠনতন্ত্রের ২০ ধারায় কমিটি গঠন করা হয়। কমিটির অপর সদস্যরা হলেন পাঁচ সহসভাপতি-জহুরুল হক, এম আর মুকুল, মনিরুল ইসলাম, আবুল হোসেন হাওলাদার ও নুরুল ইসলাম; দুই যুগ্ম সম্পাদক-আমজাদ হোসেন মজনু ও মাহবুবুর রহমান; কোষাধ্যক্ষ মোজাফ্ফর হোসেন এবং দফতর সম্পাদক মোশাররফ হোসেন। কার্যনির্বাহী সদস্যরা হলেন-আবদুর রশিদ, আবদুল আজিজ, শেখ শহিদুল্লাহ, ইব্রাহিম নেসার, শেখ বদরুদ্দিন, রফিকুল ইসলাম, এহসানুল হক, তৈয়ব হাসান বাবু, মুন্নাফ সরকার, আবদুল হান্নান, আবদুর রাজ্জাক, দেলোয়ার হোসেন মুকুল, সাদাত সোহেল এবং শামীম বাবু।